আন্দুলবাড়ীয়ায় প্রস্তাবিত কলেজিয়েট স্কুলে সুধী সমাবেশ

আপলোড তারিখঃ 2019-12-18 ইং
আন্দুলবাড়ীয়ায় প্রস্তাবিত কলেজিয়েট স্কুলে সুধী সমাবেশ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: ‘সত্য বলো, সত্য শেখো’ এ স্লোগানে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় প্রস্তাবিত কলেজিয়েট স্কুল প্রতিষ্ঠার লক্ষ্যে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকাল ১১টায় আন্দুলবাড়ীয়া বাজারস্থ সরকার প্লাজার তৃতীয় তলায় প্রস্তাবিত কলেজিয়েট স্কুলের হলরুমে এ সুধী সমাবেশের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাজি মো. কুতুব উদ্দীন সরকারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার। এ ছাড়াও অতিথি হিসেবে বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু জিহাদী, সাবেক সাংগঠনিক সম্পাদক মীর মকলেচুর রহমান টজো, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিক, আন্দুলবাড়ীয়া অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মহাসিন আলী খান, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ও এলাকার শ্রেষ্ঠ চাষি মোল্লা আলতাফ হোসেন ফেলা, আন্দুলবাড়ীয়া সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাজি মো. আব্দুর রহমান, আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতরুজ্জামান, শাহাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি এস এম আশরাফুজ্জামান টিপু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, শেখ ফিরোজ আহাম্মেদ ও ডা. আতিয়ার রহমান। স্বাগত বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মোস্তফা আমজাদ সাইদুর। এ সময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাজি মো. আনোয়ার হোসেন, আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক হাজি মো. শওকত আলী, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার শেখ মাফিজুর রহমান মাফি, আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সভাপতি আমিনুল বাশার কবু, সাবেক সহসভাপতি শেখ আসাউল ইসলাম গোলাপ, কলেজিয়েট স্কুলের সহকারী অধ্যক্ষ শেখ জিহাদী ইসলাম সোহাগ, প্রধান শিক্ষক সাইদুর রহমানসহ সব শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আন্দুলবাড়ীয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোল্লা মোতাহারুল ইসলাম চঞ্চল। অনুষ্ঠানটির সহযোগিতায় ছিলেন আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সহসম্পাদক ও কলেজিয়েট স্কুলের অন্যতম সদস্য এস এম জাভেদ লাল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)