মহেশপুর সীমান্তে চার অনুপ্রবেশকারী আটক

আপলোড তারিখঃ 2019-12-17 ইং
মহেশপুর সীমান্তে চার অনুপ্রবেশকারী আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মহেশপুর: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশকালে এক ভারতীয় নাগরিকসহ চারজনকে আটক করেছে বিজিবি। গতকাল সোমবার সকালে জুলুলী বিওপির সীমান্ত থেকে তাঁদের আটক করা হয়। ঝিনাইদহ-৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, ভারতে জাতীয় নাগরিক পুঞ্জি (এনআরসি) ঘোষণাসহ নানা কারণে অবৈধভাবে মানুষ বাংলাদেশে অনুপ্রবেশ করছে। সীমান্ত এলাকায় অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল থাকায় অনুপ্রবেশকারীরা আটক হচ্ছে। তিনি আরও বলেন, জুলুলী বিওপির ৫৩/১ এস পিলার হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে একজন পুরুষ ও তিনজন নারীকে আটক করা হয়। তাঁদের মধ্যে একজন ভারতীয় নারীও রয়েছেন। তাঁদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)