‘৬ শহীদের সমাধি’ পড়ে আছে অযত্নে-অবহেলায়!

আপলোড তারিখঃ 2019-12-17 ইং
‘৬ শহীদের সমাধি’ পড়ে আছে অযত্নে-অবহেলায়! ছবির ক্যাপশন:
মিঠুন মাহমুদ/এ আর ডাবলু: জীবননগর উপজেলার ‘মাধবখালী ৬ বীর শহীদদের সমাধি’ পুর্ণ-নির্মাণকাজের উদ্বোধন করা হলেও নানা জটিলতায় বর্তমানে সমাধিস্থলটি পড়ে আছে অযতেœ-অবহেলায়। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ১৭ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর ১৪ লাখ ৯৭ হাজার ৫৮০ টাকা ব্যয়ে বাঙালি জাতির ৬ বীর শহীদদের স্মৃতি স্বরূপ এ সমাধির সংস্কার ও পূর্ণ-নির্মাণকাজের উদ্বোধন করেন। কিন্তু উদ্বোধনের এক বছর পার হলেও নানা জটিলতা-অবহেলার কারণে শেষ পর্যন্ত কাজটির আর সমাপ্ত হয়নি। যার ফলে বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় সুধীজনদের মধ্যে দেখা দিয়েছে নানা ধরনের প্রশ্ন ও ক্ষোভ। এ বিষয়ে জীবননগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নিজাম উদ্দিন বলেন, ‘মাধবখালী গ্রামটি একেবারে সীমান্তঘেঁষা, যার ফলে এখানে দুই ফিটের ওপরে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। সে কারণে ৬ বীর শহীদের সমাধি নির্মাণকাজটি উদ্বোধন হয়েও বন্ধ রয়েছে। তবে এ বিষয়টি আমরা বিজিবির সিওকে জানিয়েছি।’ ঝিনাইদহ ৫৮-বিজিবির অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসান বলেন, ‘মাধবখালী গ্রামে ৬ জন বীর শহীদ মুক্তিযোদ্ধার সমাধি সংরক্ষণ ও পূর্ণ-নির্মাণকাজের বিষয়টি আমি জানি। এ বিষয় নিয়ে আমরা ভারতীয় বিএসএফ সদস্যদের সঙ্গে একটি পতাকা বৈঠক করি। যেহেতু সীমান্তবর্তী এলাকা, সে কারণে এখানে ঘর নির্মাণ করা একটু জটিল। তার পরও আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা একপর্যায়ে রাজি হয়েছে, তবে তারা বলেছে, এখানে বিল্ডিং নির্মাণ করলেও কোনো দেয়াল গাঁথা যাবে না। তা ছাড়া সৌন্দর্যবর্ধনের জন্য সব কিছু করা যাবে।’ জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, মাধাবখালী ৬ বীর শহীদ মুক্তিযোদ্ধার সমাধি নিয়ে যে জটিলতা ছিল, তা সমাধান হয়েছে। আশা করি, খুব শিগগিরই নির্মাণকাজ শুর হবে।’ স্থানীয়দের দাবি, এখানে যদি একটি মুক্তিযোদ্ধা কর্নার নির্মাণ করা হয়, তা হলে এখানে এসে তরুণেরা মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের সম্পর্কে জানতে পারবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)