৪০ লাখ টাকার নিয়োগ ব্যানিজ্যে প্রার্থী চুড়ান্ত!

আপলোড তারিখঃ 2019-12-17 ইং
৪০ লাখ টাকার নিয়োগ ব্যানিজ্যে প্রার্থী চুড়ান্ত! ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার ঘোষবিলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ তিনটি পদে নিয়োগ পরীক্ষা আজ নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলার ঘোষবিলা মাধমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ তিনটি পদে আজ মঙ্গলবার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। চুয়াডাঙ্গা ভিজে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ পরীক্ষা চলবে। তবে অভিযোগ উঠেছে পরীক্ষার আগেই তিনটি পদে প্রার্থী চুড়ান্ত করা হয়েছে। আর এজন্য তিন প্রার্থীর কাছ থেকে উৎকোচ নেওয়া হয়েছে ৪০ লাখ টাকা। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সুজন আহমেদ ও অভিভাবক প্রতিনিধি ইমদাদুল হক এ নিয়োগ বানিজ্যের মূল কারিগর হিসাবে কাজ করেছেন বলে একাধিক প্রার্থী অভিযোগ তুলেছেন। এ ছাড়া নিয়োগ বোর্ডে থাকা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) প্রতিনিধি চুয়াডাঙ্গা ভিজে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন উজ্জল ও আলমডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার আব্দুল বারীও এ নিয়োগ বানিজ্যের সাথে যুক্ত রয়েছেন বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের ঘোষবিলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও লাইব্রেরিয়ান-এর জন্য শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিদ্যালয় পরিচালনা পর্ষদ। বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রধান শিক্ষক পদে ৪টি, সহকারী শিক্ষক পদে ১৩টি ও লাইব্রেরিয়ান পদে ৮টি আবেদন জমা পড়ে। নিয়োগ বিজ্ঞপ্তির ঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) তিন পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু অভিযোগ উঠেছে লিখিত নিয়োগ পরীক্ষার আগেই তিনটি পদে উৎকোচের বিনিময়ে প্রার্থী নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে প্রধান শিক্ষক পদে জিয়াউল হক, সহকারী প্রধান শিক্ষক পদে আজাদ হোসেন ও লাইব্রেরিয়ান পদে শাকিলা পারভীনের নাম রয়েছে। আর এই তিনটি পদে নিয়োগের বিপরীতিতে আর্থিক বানিজ্য হয়েছে ৪০ লাখ টাকার মতো। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সুজন মাহমুদ ও অভিভাবক প্রতিনিধি ইমদাদুল হক এ নিয়োগ বানিজ্যের মূল কারিগর হিসাবে কাজ করেছেন বলে নিয়োগ প্রত্যাশী অন্য সব প্রার্থীরা এমনটিই অভিযোগ করেছেন। এ ছাড়া নিয়োগ বোর্ডে থাকা শিক্ষা অধিদপ্তরের ডিজির প্রতিনিধি ভিজে সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন উজ্জল ও আলমডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার আব্দুল বারী এ নিয়োগ বানিজ্যের সাথে যুক্ত রয়েছেন বলেও অভিযোগ উঠেছে। সহকারী শিক্ষক পদে অংশগ্রহণকারী এক নারী প্রার্থী অভিযোগ করে বলেন, ‘তিনটি পদে আগেই প্রার্থী চূড়ান্ত করেছে বিদ্যালয়ের সভাপতি ও অভিভাবক প্রতিনিধি সদস্য। এ জন্য তাঁদের কাছ থেকে গ্রহণ করা হয়েছে মোটা অংকের টাকা। এখন নামমাত্র লোক দেখানো পরীক্ষার নামে তামাশার আয়োজন করা হয়েছে।’ এ ছাড়া নিয়োগ পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক একাধিক প্রার্থী নিজের নাম প্রকাশ না করার শর্তে একই অভিযোগ করে, এ নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন। এ বিষয়ে ঘোষবিলা মাধমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, ‘আমি নামেই প্রধান শিক্ষক। নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে আমি কিছুই জানি না। দুটি কমিটির সদস্য থাকলেও আমাকে কিছুই জানানো হয়নি। শুধু আমার স্বাক্ষর নেওয়া হয়েছে।’ নিয়োগ বানিজ্যের বিষয়ে গতরাতে বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সভাপতি সুজন আহমেদের ০১৭২০-০৩২১৯৩ নম্বরের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর মুঠোফোনটি তিনি বন্ধ করে দেন। তবে অভিভাবক প্রতিনিধি সদস্য ইমামুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি নিয়োগ বানিজ্যের বিষয়ে কিছুই জানেন না বলে জানান। এ সময় তিনি দাবি করেন শতভাগ নিয়ম মেনেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। আলমডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার আব্দুল বারী নিয়োগ বানিজ্যের সাথে তাঁর জড়িত থাকার অভিযোগটি ভিত্তিহীন বলে দাবি করেন। ‘তবে গতরাতে অনেক সংবাদকর্মী আমার কাছে এ বিষয়ে জানতে চেয়েছেন বলে তিনি স্বীকার করে জানান, এ অভিযোগের সত্যতা মিললে পরীক্ষা বাতিল করা হবে।’ তবে শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) প্রতিনিধি চুয়াডাঙ্গা ভিজে সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন উজ্জলের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলে, তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। এবিষয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ‘শিক্ষক নিয়োগে আর্থিক লেনদেনের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ অভিযোগের সত্যতা মিললে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)