জীবননগর বন্ধু রক্তদান কেন্দ্রের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপলোড তারিখঃ 2019-12-17 ইং
জীবননগর বন্ধু রক্তদান কেন্দ্রের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু রক্তদান কেন্দ্রের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে জীবননগর থ্রি-স্টার হোটেলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। বন্ধু রক্তদান কেন্দ্রের সভাপতি সামিউল ইসলাম অভির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আর বাবু, মাই টিভির সিনিয়ার রিপোর্টার এস কে লিটন, জীবননগর থানার ওসি (তদন্ত) ফৈরদৌস ওয়াহিদ, জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল মাহতাব মানিক, সীমান্ত ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন, বাংলা টিভির জেলা প্রতিনিধি মামুন মোল্লা, বন্ধু রক্তদান কেন্দ্রের উপদেষ্টা জাহিদ বাবু, চাষী রমজান, জহিরুল ইসলাম, মিল্টন, জামাল হোসেন খোকন, বন্ধু রক্তদান কেন্দ্রের সদস্য মফিজুল, এ আর ডাবলু, শুভ, শাকিব হোসেন রবিন, আব্দুল্লাহ, অর্পণ রকি, শাকিল হোসেন, মুন্না, নিলয় প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বন্ধু রক্তদান কেন্দ্রের সাধারণ সম্পাদক মিঠুন মাহমুদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)