ছবির ক্যাপশন:
তিতুদহ ও নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এমপি ছেলুন জোয়ার্দ্দার
আকিমুল ইসলাম, তিতুদহ:
চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ও নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা তিনটায় তিতুদহ স্কুলমাঠ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান। আওয়ামী লীগের নেতা শুকুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ হলো দেশের বর্তমান বৃহত্তর রাজনৈতিক দল। আওয়ামী লীগ আছে বলেই আমরা আজ নিশ্চিন্তায় চলাচল ও রাতে ঘুমাতে পারি। আওয়ামী লীগ দল ক্ষমতায় আসার পর দেশে শুধু উন্নয়নই হয়ে। তবে কিছু আওয়ামী লীগের নেতা-নামক দালাল চক্রের কারণে আজ সব জায়গাতে নানা ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে।’ তিনি বলেন, যাঁরা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে, তাঁদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।
সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজি আলী আজগর টগর, জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মাসুদুজ্জামান লিটু, চুয়াডাঙ্গা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গরীব রুহানি মাসুম ও জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আরশাদ উদ্দীন চঞ্চল। এ ছাড়াও উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হোসেন হাসানুজ্জামান মানিক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রন্জু, তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মাস্টার, আওয়ামী লীগের নেতা শফিকুজ্জামান রাজু, জামির হোসেন, সাদেক আলী, লিটন মিয়া, হায়দার মল্লিক, খোকন, আকিব হোসেন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক প্রমুখ।
আলোচনা সভা শেষে অনুষ্ঠানে উপস্থিত সবার সম্মতিক্রমে জাহিদুল ইসলাম জাহিদকে সভাপতি ও আবু সাঈদ খোকনকে সাধারণ সম্পাদক করে নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। অপর দিকে শুকুর আলীকে সভাপতি ও আবুল কালামকে সাধারণ সম্পাদক করে তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।
