চুয়াডাঙ্গার ২৩ পুলিশ মুক্তিযোদ্ধার সংবর্ধনা আজ

আপলোড তারিখঃ 2019-12-16 ইং
চুয়াডাঙ্গার ২৩ পুলিশ মুক্তিযোদ্ধার সংবর্ধনা আজ ছবির ক্যাপশন:
আজ মহান বিজয় দিবসে চুয়াডাঙ্গা জেলায় বসবাসরত মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী অবসরপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হবে। আজ বেলা একটায় চুয়াডাঙ্গা পুলিশ লাইনসের ড্রিল শেডে এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হবে। গতকাল রোববার রাতে চুয়াডাঙ্গা জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, মহান মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা স্মরণীয় করে রাখতে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী চুয়াডাঙ্গায় বসবাসরত ২৩ জন পুলিশ মুক্তিযোদ্ধা সদস্যদের সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম। (প্রেস বিজ্ঞপ্তি)

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)