মহেশপুর সীমান্তে ছয় অনুপ্রবেশকারী আটক

আপলোড তারিখঃ 2019-12-16 ইং
মহেশপুর সীমান্তে ছয় অনুপ্রবেশকারী আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের দায়ে ছয়জনকে আটক করেছে বিজিবি। গতকাল রোববার সকালে উপজেলার সস্তা বাজার থেকে তাঁদের আটক করা হয়। এ নিয়ে প্রায় ৩১১ জনকে আটক করা হলো। খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক নজরুল ইসলাম খান জানান, ভারত থেকে অবৈধভাবে কয়েকজন নারী-পুরুষ প্রবেশ করেছে, এমন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালানো হয়। এ সময় সস্তা বাজার থেকে তিনজন পুরুষ, একজন নারী ও দুজন শিশুকে আটক করা হয়। বিজিবির জিজ্ঞাসাবাদে তাঁরা দাবি করেন, তাঁরা কাজের সন্ধানে অবৈধভাবে ভারত গিয়েছিলেন। আটক ব্যক্তিদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। এ নিয়ে মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর নভেম্বর মাসে ২৬০ জন ও ডিসেম্বর মাসের এ পর্যন্ত ৬১ জনকে আটক করল বিজিবি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)