চুয়াডাঙ্গা ও মেহেরপুরে পৃথক দুর্ঘটনায় দুই বৃদ্ধের মৃত্যু

আপলোড তারিখঃ 2019-12-16 ইং
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে পৃথক দুর্ঘটনায় দুই বৃদ্ধের মৃত্যু ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: চুয়াডাঙ্গা ও মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। পৃথক সময়ে এ দুর্ঘটনা ঘটে। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় পিকআপ ভ্যানের ধাক্কায় রবিউল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল রোববার সকাল সাড়ে নয়টার দিকে শহরতলীর বঙ্গজ ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম শহরতলীর দৌলাতদিয়াড়ের আওলাদ ম-লের ছেলে। স্থানীয় লোকজন জানান, রোববার সকাল সাড়ে নয়টায় দৌলাতদিয়ার বঙ্গজ বিস্কুট ফ্যাক্টরির সামনে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপ রবিউলকে ধাক্কা দিয়ে চলে যায়। পথচারীরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘাতক পিকআপটি আটক করে থানায় নেওয়া হয়েছে। মেহেরপুর: মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুল লতিফ (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল রোববার বিকেলে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল লতিফ মেহেরপুর শহরের সাহাজি পাড়ার আহমদ আলীর ছেলে। জানা গেছে, আব্দুল লতিফ ঘটনার সময় চাঁদবিল থেকে সাইকেলযোগে মেহেরপুর ফেরার পথে একই দিক থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাস তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই আব্দুল লতিফের মৃত্যু হয়। খবর পেয়ে মেহেরপুর সদর থানার পুলিশ এবং দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)