কার্পাসডাঙ্গায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2019-12-16 ইং
কার্পাসডাঙ্গায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদার কার্পাসডাঙ্গা ফাঁড়ির পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ হারুন সরদার (৪৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল রোববার বিকেল চারটার দিকে কানাইডাঙ্গা মাঠ থেকে তাঁকে আটক করা হয়। এ সময় মাদক বহনকারী একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম ফোর্স নিয়ে কানাইডাঙ্গা মাঠে মাদকবিরোধী অভিযান চালান। এ সময় রাজবাড়ী সদর থানার গোপালবাড়ী গ্রামের মুজিবর সরদারের ছেলে হারুন সরদারকে আটক করে পুলিশ। পরে মাদক বহনকারীর লাল রঙের একটি টিভিএস মোটরসাইকেল (চুয়াডাঙ্গা হ-১৩-১৯৩৯) তল্লাশি করে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। দামুড়হুদা মডেল থানায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)