গাংনীতে অবৈধ যান উল্টে গৃহবধূর মৃত্যু!

আপলোড তারিখঃ 2019-12-15 ইং
গাংনীতে অবৈধ যান উল্টে গৃহবধূর মৃত্যু! ছবির ক্যাপশন:
গাংনী অফিস: স্যালোইঞ্জিনচালিত অবৈধ যান উল্টে আশেনা খাতুন (৩৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। গতকাল শনিবার বেলা একটার দিকে মেহেরপুরের গাংনী শহরের হাটবোয়ালিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী জালাল উদ্দীন আহত হয়েছেন। নিহত আশেনা খাতুন গাংনী উপজেলার জালশুকা গ্রামের জালাল উদ্দীনের স্ত্রী। নিহত গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন আশেনা খাতুন। গ্রামের আলমগীর হোসেনের স্যালোইঞ্জিন চালিত যানে করে তাঁকে নিয়ে পরিবারের লোকজন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে রওনা দেন। পথের মধ্যে গাংনী শহরের হাটবোয়ালিয়া সড়কের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে আশেনা খাতুন আঘাতপ্রাপ্ত হন। স্বজনরা তাঁকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে ওই যানের যাত্রী নিহতের স্বামী জালাল উদ্দীনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শায়লা আহম্মেদ বলেন, নিহত আশেনা খাতুনের হাইপারটেনশন ছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)