মহেশপুরে বাস চাপায় পিতা-পুত্র নিহত!

আপলোড তারিখঃ 2019-12-15 ইং
মহেশপুরে বাস চাপায় পিতা-পুত্র নিহত! ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মহেশপুর: ঝিনাইদহের মহেশপুর উপজেলার নস্তি প্রাথমিক বিদ্যালয় এলাকায় যাত্রীবাহী বাস চাপায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন মহেশপুর উপজেলার শিবানন্দপুর গ্রামের মহিদুল ইসলাম ও তাঁর ছেলে কলেজছাত্র হাসিবুল ইসলাম। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে মহেশপুর-ভৈরবা সড়কের নস্তি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসিবুল মহেশপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমানুল্লাহ জানান, শনিবার সন্ধ্যায় পিতা ও ছেলে নস্তি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথের মধ্যে মহেশপুর-ভৈরবা সড়কের নস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয় পার হয়ে মাঠের মধ্যে এলে ঢাকাগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাঁদের চাপা দেয়। এতে হাসিবুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। এ সময় গুরুতর আহত হন বাবা মহিদুল ইসলাম। তাঁকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে বাবাকে যশোরে নেওয়ার পথে চৌগাছায় পৌঁছালে তিনিও মারা যান। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে বলে জানান মহেশপুর থানার ওসি (তদন্ত) আমানুল্লাহ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)