মেহেরপুরে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

আপলোড তারিখঃ 2019-12-15 ইং
মেহেরপুরে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরের হরিরামপুর-দারিয়াপুর সড়কে মাটি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল চালক বাসাদ আলী নামের এক যুবক নিহত হয়েছেন। বাসাদ আলী মেহেরপুর সদর উপজেলার ঝাঁঝাঁ গ্রামের মহাসিন আলীর ছেলে। গতকাল শনিবার বিকেলে হরিরামপুর-দারিয়াপুর সড়কের বিদ্যাধরপুর নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, মালয়েশিয়া প্রবাসী বাসাদ আলী প্রায় এক মাস আগে মালয়েশিয়া থেকে বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরে ২৫ দিন আগে দারিয়াপুর গ্রামে বিবাহ করেন। গতকাল শনিবার বিকেলের দিকে তিনি মোটরসাইকেলযোগে তাঁর শ্বশুর বাড়ি যাওয়ার পথে বিদ্যাধরপুর গ্রামের কাছে বিপরীতগামী একটি মাটি বোঝাই ট্রাক্টর তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলে বাসাদ আলীর মৃত্যু হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)