ঝিনাইদহে পাওয়ারট্রিলার উল্টে চালক নিহত

আপলোড তারিখঃ 2019-12-15 ইং
ঝিনাইদহে পাওয়ারট্রিলার উল্টে চালক নিহত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে পাওয়ারট্রিলার উল্টে হেলাল উদ্দিন (৩৫) নামের এক পাওয়ারট্রিলারচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন রাশেদুল ইসলাম নামের আরও একজন। নিহত হেলাল চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে কালীগঞ্জ-জীবননগর মহাসড়কের কাশিপুর বেদেপাড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহফুজুর রহমান জানান, কালীগঞ্জ থেকে পাওয়ারট্রিলারে ধানের বিচালি বোঝাই করে হেলাল উদ্দিন জীবননগরের খয়েরহুদা গ্রামে যাচ্ছিলেন। পথের মধ্যে কাশিপুর নামকস্থানে একটি ট্রাক পাওয়ারট্রিলারকে ধাক্কা দিলে রাস্তার পাশে উল্টে যায়। এতে হেলাল উদ্দিন ও রাশেদুল ইসলাম মারাত্মক আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক হেলাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত রাশেদুল ইসলামের দুই পা ভেঙে যাওয়ায় তাঁকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)