দামুড়হুদায় হামদ্, নাত ও ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2019-12-14 ইং
দামুড়হুদায় হামদ্, নাত ও ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
মোজাম্মেল শিশির: দামুড়হুদায় মহান বিজয় দিবস উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে হামদ্, নাত, ক্বিরাত ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল নয়টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদের অডিটরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদ্রাসা, স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝণ্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর সার্কেল) আবু রাসেল। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ ও দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী। বিচারকম-লী ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান, শাহিদা খাতুন, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও দামুড়হুদা ইসলামী ফাউন্ডেশনের পরিচালক মারিয়া মাহাবুবা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)