নবীন হারিয়ে টাইব্রেকারে প্রবীণদের জয়

আপলোড তারিখঃ 2019-12-14 ইং
নবীন হারিয়ে টাইব্রেকারে প্রবীণদের জয় ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় নবীন-প্রবীণদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো নবীন-প্রবীণদের প্রীতি ফুটবল ম্যাচ। চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিত নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র হয়। খেলার ফলাফল নিশ্চিত করতে নেওয়া হয় টাইব্রেকারের সহায়তা। টাইব্রেকারে ৩-২ গোলে জয়লাভ করে প্রবীণ একাদশ। গতকাল শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে এ ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচটি পরিচালনা করেন চুয়াডাঙ্গার কৃতী ফুটবলার মানিক। তাঁর সহকারী হিসেবে ছিলেন হিরা, পান্না ও শিহাব। টসে জয়লাভ করে নবীন দলের অধিনায়ক আরিফুল ইসলাম গোলবার পছন্দ করেন। ফলে কিক অফের মাধ্যমে খেলা শুরু করেন প্রবীণ দলের অধিনায়ক শাহনেওয়াজ ফারুক। খেলার প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে উভয় পক্ষের জালে ২-২ করে চারটি গোল জমা হয়। সিঙ্গাপুর প্রবাসি সাবেক কৃতী ফুটবলার মানিকের শেষ বাঁশি দেওয়ার আগ পর্যন্ত ২-২ গোলে খেলাটি ড্র-হয়। ফলে ফলাফল নিশ্চিত করতে নেওয়া হয় টাইব্রেকারের সহায়তা। টাইব্রেকারে প্রবীণরা ৩-২ গোলে জয়লাভ করেন। খেলা শেষে নবীনদের পক্ষে খেলায় অংশগ্রহণকারী ফুটবলার চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ প্রবীন ও নবীন ফুটবলাদের গলায় মেডেল পরিয়ে দেন। সবশেষে প্রীতি ফুটবল ম্যাচের চ্যাম্পিয়ন প্রবীণদের হাতে চ্যাম্পিয়ণ ট্রফি ও নবীনদের হাতে তুলে দেওয়া হয় রানার্সআপ ট্রফি। রাতে আয়োজন করা হয় আনন্দঘন পরিবেশে প্রীতিভোজ। যেখানে অংশগ্রহণ করেন নবীন-প্রবীণ ফুটবলার ও আমন্ত্রিত অতিথিরা। খেলাটির ধারাবিবরণী দেন সাংবাদিক ইসলাম রকিব।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)