বিজয় দিবস পালনে মেহেরপুরে যুবলীগে প্রস্তুতি সভা

আপলোড তারিখঃ 2019-12-14 ইং
বিজয় দিবস পালনে মেহেরপুরে যুবলীগে প্রস্তুতি সভা ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর জেলা যুবলীগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালনের লক্ষে প্রস্তুতি সভায় এসব কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনী নিয়ে রচনা প্রতিযোগিতা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুলের সভাপতিত্বে প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল আহসান চাঁদু, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক শফিক কামাল পলাশ, মেহেরপুর শহর যুবলীগের সভাপতি শেখ কামাল, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, যুবলীগের নেতা মিজানুর রহমান হিরন, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এ কে আজাদ সাগর প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)