অজ্ঞান পার্টির খপ্পরে বালু ব্যবসায়ীর ৪০ হাজার টাকা খোয়া!

আপলোড তারিখঃ 2019-12-13 ইং
অজ্ঞান পার্টির খপ্পরে বালু ব্যবসায়ীর ৪০ হাজার টাকা খোয়া! ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: চুয়াডাঙ্গা-দর্শনা সড়েক বাসের মধ্যে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নগদ টাকা খোয়ালেন চুয়াডাঙ্গার বালু ব্যবসায়ী সজল। তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি নতুনপাড়ার খলিল উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা থেকে দর্শনা অভিমুখে শাপলা পরিবহনের একটি বাসে করে আসছিলেন চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি নতুনপাড়ার খলিল উদ্দিনের ছেলে বালু ব্যবসায়ী সজল। এ সময় গাড়িতে থাকা লোকজন ধারনা করে বলেন, হয়ত গাড়িতে ওঠার আগে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে কিছু খেয়ে গাড়িতে উঠেছিলেন সজল। এ সময় গাড়িতে উঠে তিনি দামুড়হুদা অতিক্রম করলে অজ্ঞান হয়ে পড়েন। পরে গাড়ির সুপারভাইজার ও হেলপার দর্শনা বাসস্ট্যান্ডের শাপলা কাউন্টারে অজ্ঞান অবস্থায় তাঁকে নামিয়ে দেন। পরে স্থানীয় লোকজন তাঁর মাথায় পানি দিয়ে কিছুটা সুস্থ করেন। পরে তাঁর কাছে থাকা মোবাইল থেকে বাড়িতে যোগাযোগ করলে তাঁর আত্মীয়-স্বজনরা তাঁকে নিয়ে যান। পরে তাঁর কাছ থেকে জানা যায়, তাঁর বালু ব্যবসার নগদ ৪০ হাজার টাকা খোয়া গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)