ফেনসিডিল, গাঁজাসহ একজন আটক

আপলোড তারিখঃ 2019-12-13 ইং
ফেনসিডিল, গাঁজাসহ একজন আটক ছবির ক্যাপশন:
দামুড়হুদার পৃথক স্থানে বিজিবির চোরাচালানবিরোধী অভিযান সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদা উপজেলার পৃথক স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল, গাঁজাসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার ও গত বুধবার পৃথক অভিযানে মাদকসহ তাঁকে আটক করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত বারাদি বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. রমজান আলী ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত নাস্তিপুর মাঠ থেকে ১৩ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৪৫ হাজার ৫ শ টাকা। উদ্ধার হওয়া গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। এদিকে, গতকাল বিকেল পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির দর্শনা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. জহির উদ্দিন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের আমবাগান থেকে ৫ বোতল ফেনসিডিলসহ সাগর মিয়া (২০) নামের একজনকে আটক করেন। আটক হওয়া সাগর মিয়া উপজেলার জয়নগর গ্রামের আজিজুল হকের ছেলে। উদ্ধার হওয়া ফেনসিডিলের আনুমানিক মূল্য ২ হাজার টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিলসহ আসামিকে দামড়হুদা থানায় সোপর্দ করে নায়েব সুবেদার মো. জহির উদ্দিন বাদী হয়ে আসামির বিরুদ্ধে মামলা করা হয়েছে। অপর দিকে, গত বুধবার রাত নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির জগন্নাথপুর বিওপির টহল কমান্ডার নায়েক মো. শমসের আলী ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত কার্পাসডাঙ্গা মাঠ থেকে ৫৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ২১ হাজার ৬ শ টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)