আলমডাঙ্গায় গাঁজাসহ মাদকসেবী আটক

আপলোড তারিখঃ 2019-12-13 ইং
আলমডাঙ্গায় গাঁজাসহ মাদকসেবী আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, জামজামি: আলমডাঙ্গা থানার পুলিশ অভিযান চালিয়ে এক মাদকসেবীকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে আলমডাঙ্গা জামজামি ইউনিয়নের নারানপুর গ্রামের আনারের ছেলে রিপনকে (২২) ২২ পুরিয়া গাঁজাসহ আটক করে পুলিশ। একটি বরজের পাশের ভাঙা কালভার্টের পাশে বসে মাদক সেবনকালে জামজামি ফাঁড়ি পুলিশ ইনচার্জ আব্দুল হাকিম ফোর্সসহ নারানপুরের রিপনকে (২২) আটক করেন। এ সময় তাঁর কাছে ২২ পুরিয়া গাঁজা পাওয়া যায়। আলমডাঙ্গা থানায় তাঁর নামে মাদক আইনে মামলা হয়েছে। আজ শুক্রবার তাঁকে সংশ্লিষ্ট মামলায় চুয়াডাঙ্গা জেলহাজতে প্রেরণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)