চুয়াডাঙ্গায় বিদ্যুস্পৃষ্টে যুবক গুরুতর আহত

আপলোড তারিখঃ 2019-12-12 ইং
চুয়াডাঙ্গায় বিদ্যুস্পৃষ্টে যুবক গুরুতর আহত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গার কুলপালা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে সাদিকুর রহমান সাদিক (১৮) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানান কর্তব্যরত চিকিৎসক। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে তাঁর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহত সাদিকুর রহমান সাদিক আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের কুলপালা গ্রামের পশ্চিমপাড়ার আব্দুস সামাদের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সকালে নিজ বাড়িতে কাজ করছিলেন সাদিক। এ সময় বৈদ্যুতিক তার লিকেজ থাকায় সাদিক স্পৃষ্ট হন। এতে গুরুতর আহত হন সাদিক। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক বলেন, ‘সাদিকের অবস্থা আশঙ্কাজনক। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তবে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হতে পারে’।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)