বোমা ও মাদকসহ হাতকাটা তরু আটক

আপলোড তারিখঃ 2019-12-12 ইং
বোমা ও মাদকসহ হাতকাটা তরু আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়া থেকে হাতবোমা, দেশীয় অস্ত্র, ফেনসিডিলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাতকাটা তরুকে (৩০) আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার বিকেলে শহরের ব্যাপারী পাড়ার নিজ বাড়ি থেকে তরুকে আটক করা হয়। আটক তরু ব্যাপারীপাড়ার রমজান আলীর ছেলে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, মাদক ব্যবসায়ী তরুণ ওরফে হাতকাটা তরু তাঁর সঙ্গীদের নিয়ে নিজ বাড়িতে অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও সেখান থেকে তরুকে আটক করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি মোতাবেক তাঁর ঘর থেকে উদ্ধার করা হয় ৬টি হাতবোমা, ৭টি দেশীয় অস্ত্র ও ১৯ বোতল ফেনসিডিল। তরুর বিরুদ্ধে বিভিন্ন থানায় চাঁদাবাজি, মাদক, হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এলাকাবাসির অভিযোগ, হাতকাটা তরু শহরের ত্রাস ও ভাড়াটিয়া সন্ত্রাসী। এর আগে সন্ত্রাসী কর্মকা-ের জের ধরে একটি গ্রুপ তাঁর দুই হাত কেটে দেয়। তারপরও তরুর সন্ত্রাসী কর্মকা- বন্ধ হয়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)