চুরির পর উদ্ধার হওয়া দুটি গরু প্রকৃত মালিককে ফেরত

আপলোড তারিখঃ 2019-12-12 ইং
চুরির পর উদ্ধার হওয়া দুটি গরু প্রকৃত মালিককে ফেরত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়া গ্রাম থেকে চুরি যাওয়া দুটি গরু প্রকৃত মালিককে ফেরত দিয়েছে দামুড়হুদা মডেল থানার পুলিশ। গতকাল বুধবার দুপুরে দামুড়হুদা মডেল থানা থেকে গরুর মালিক সেলিম তাঁর চুরি যাওয়া গরু দুটি ফিরে পান। সেলিম চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের গোলজারের ছেলে। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, ‘গত সোমবার গভীর রাতে দামুড়হুদা উপজেলার পুড়াপাড়া মোড় থেকে একটি ট্রাক জব্দ ও দুটি গরু উদ্ধার করা হয়। পরে আমরা উদ্ধার করা গরু দুটি প্রমাণের ভিত্তিতে গরুর প্রকৃত মালিককে বুঝিয়ে দিয়েছি।’ উল্লেখ্য, দামুড়হুদা মডেল থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা গত সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে পেট্রল ডিউটি করার সময় দর্শনা রেলগেটে একটি ট্রাককে সিগন্যাল দিলে ট্রাকটি দ্রুত গতিতে পালিয়ে যায়। পরে দামুড়হুদা উপজেলার পুড়াপাড়া মোড় থেকে ট্রাকটি জব্দ করে পুলিশ। এ সময় কাউকে আটক করা সম্ভব না হলেও খুলনা মেট্রো ন ১১-১৬৮৫ নম্বরের ট্রাকটি থেকে ওই দুটি গরু উদ্ধার করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)