আলমডাঙ্গায় গাঁজাসহ দুজন আটক

আপলোড তারিখঃ 2019-12-12 ইং
আলমডাঙ্গায় গাঁজাসহ দুজন আটক ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গার নাগদাহ নবনির্মিত ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণের মাঠ থেকে ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে উপজেলার ঘোলদাড়ি ফাঁড়ি পুলিশের এএসআই রাজু আহমেদ অভিযান পরিচালনা করে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটক ব্যক্তিরা হলেন আলমডাঙ্গার নাগদাহ ইউনিয়নের জাহাপুর গ্রামের কিতাব আলীর ছেলে রুবেল (২৫) ও মৃত আফছার আলীর ছেলে মোশারেফ (৩৫)। পুলিশ জানায়, নাগদাহ নবনির্মিত ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণের মাঠে ২ মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে গাঁজার ব্যবসা চালিয়ে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাঁদের আটক করা হয়। আটক দুই ব্যক্তির শরীর তল্লাশি করে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার এবং পরবর্তীতে তাঁদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সংশ্লিষ্ট মামলায় তাঁদের জেলহাজতে প্রেরণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)