২ ও ৩ নম্বরকে হারিয়ে ১ নম্বর ওয়ার্ড চ্যাম্পিয়ন

আপলোড তারিখঃ 2019-12-12 ইং
২ ও ৩ নম্বরকে হারিয়ে ১ নম্বর ওয়ার্ড চ্যাম্পিয়ন ছবির ক্যাপশন:
আন্দুলবাড়ীয়ায় ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত জাহিদুল ইসলাম মামুন: ‘এসো বন্ধু খেলা করি, মাদকমুক্ত সমাজ গড়ি’ স্লোগানে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন আরআরএফ সমৃদ্ধি কর্মসূচি আন্দুলবাড়ীয়া শাখার উদ্যোগে ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা তিনটায় আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় বাজার-সংলগ্ন হাইস্কুল ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বনাম আন্দুলবাড়ীয়া ২-৩ নম্বর ওয়ার্ডের মুখোমুখি হয়। খেলার প্রথমার্ধে উভয় দল ২-২ গোল করে সমতায় ছিল। দ্বিতীয়ার্ধে উভয় দল হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে কোনো গোল করতে না পারাই অমীমাংসিতভাবে খেলা ড্র হয়। ফলে খেলাটি ৩ মিনিট অতিরিক্ত সময়ে গড়াই। অতিরিক্ত সময়ে উভয় দলে টানটান উত্তেজনা সৃষ্টি হয়। অতিরিক্ত সময়ে উভয় দল গোলশূন্যভাবে খেলা শেষ করে। খেলার ফলাফল নির্ধারণে শেষ পর্যন্ত খেলাটি টাইব্রেকারে গড়াই। টাইব্রেকারে আন্দুলবাড়ীয়া ২-৩ নম্বর ওয়ার্ডকে ২-০ গোলে হারিয়ে আন্দুলবাড়ীয়া ১ নম্বর ওয়ার্ড চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আরআরএফ সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মনিরুজ্জামান মুক্তর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার শেখ ফরহাদ হোসেন সেলিম, খেলা পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক শেখ আতিয়ার রহমান ও আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন। এ সময় উপস্থিত ছিলেন আরআরএফ সমৃদ্ধি কর্মসূচির সমাজ উন্নয়ন কর্মকর্তা আরিফ হোসেন, আবুল হাসেম, শরিফুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা কাউছার আলী, নুরাইয়া কুলসুম সুমি, শাখা ব্যবস্থাপক ওয়াদুদুর রহমান, এমআইএস আসাদ উল্লাহ, উদ্যোগ ও উন্নয়ন কর্মকর্তা সুমন আহমেদ, শিক্ষা সুপারভাইজার বাপ্পি রয় প্রমুখ। ফাইনাল খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন আলামিন হোসেন। ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন তুহিন উদ্দীন। পরাজিত দলের পক্ষে রানার্সআপ ট্রফিসহ ২৪ ইঞ্চি এলইডি রঙিন টেলিভিশন গ্রহণ করেন আন্দুলবাড়ীয়া ২-৩ নম্বর ওয়ার্ড ফুটবল দলের অদিনায়ক রাজিব হাসান ও সহকারী অধিনায়ক মোল্লা রেজাউল করিম রেজা। বিজয়ী দলের পক্ষে চ্যাম্পিয়ন ট্রফি একটি ৩২ ইঞ্চি এলইডি রঙিন টেলিভিশন গ্রহণ করেন আন্দুলবাড়ীয়া ১ নম্বর ওয়ার্ড ফুটবল দলের অধিনায়ক সবুজ হোসেন। ফাইনাল খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আন্দুলবাড়ীয়ার মোল্লা মকছেদুর রহমান টিক্কা এবং সহকারী রেফারির দায়িত্ব পালন করেন অনিক হাসান ও পারভেজ। ধারাভাষ্যকারে ছিলেন আন্দুলবাড়ীয়ার মোল্লা হাফিজুর রহমান ইয়া ও শেখ রাশেদুজ্জামান রাশেদ। অনুষ্ঠানটি উপস্থাপনা ও সার্বিক সহযোগিতা করেন আরআরএফ সমৃদ্ধি কর্মসূিচ আন্দুলবাড়ীয়া ইউনিট অফিসের সমাজ উন্নয়ন কর্মকর্তা আরিফ হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)