ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার ফরিদপুরে ম-লদের জরুরি সভা অনুষ্ঠিত
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা ফরিদপুর গ্রামে তাফসির মাহফিল-পরবর্তী গ্রামের ম-লদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর স্কুলপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বদরদ্দিন ভাদু ম-ল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ গ্রামের ম-ল ও আলমডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী। বিশেষ অতিথি ছিলেন গ্রামের ম-ল ও সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার সিরাজুল ইসলাম, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, ম-ল তাইজাল হোসেন, ম-ল আ ফ ম সিরাজ সামজি, আবুল কাশেম, রিকাত আলী ও মানোয়র হোসেন। প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী বলেন, ‘এটা বিজয়ের মাস, ১৯৭১ সালের এই মাসে আমরা পাকিস্তানিদের পরাজিত করে বিজয় ছিনিয়ে এনেছিলাম। তাই এই বিজয়ের মাসে সবাইকে শপথ নিতে হবে, গ্রাম থেকে সন্ত্রাস, বাল্যবিবাহ, জঙ্গিবাদ রোধ ও মাদকের হাত থেকে যুবসমাজকে রক্ষা করতে পদক্ষেপ নেব, বাল্যবিবাহ দেব না, মাদক বা নেশা করব না, সন্ত্রাসমুক্ত সমাজ গড়ব।’ ম-ল ইমদাদুল হক জান্টুর উপস্থাপনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দাউদ জোয়ার্দ্দার, আমজেদ ম-ল, আতিয়ার ম-ল, পলান ম-ল, জগলুল কবির, সুজাউল হক মনা, মতিয়ার রহমান, সাদেক ম-ল, সোহরাব উদ্দিন, রবিউল হক, আসাদুজ্জামান পানু প্রমুখ। সভায় সম্প্রতি তাফসির মাহফিল-পরবর্তী আলোচনা এবং কমিটি থেকে উপদেষ্টাম-লীর সব সদস্য ও কোষাধ্যক্ষ পদত্যাগ করেন। শিগগিরই নতুন উপদেষ্টা কমিটিসহ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানা গেছে।
