ঝিনাইদহের শ্রেষ্ঠ সাংবাদিক হলেন আসিফ কাজল

আপলোড তারিখঃ 2019-12-11 ইং
ঝিনাইদহের শ্রেষ্ঠ সাংবাদিক হলেন আসিফ কাজল ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের সিনিয়র সাংবাদিক ও দৈনিক সময়ের সমীকরণ-এর ঝিনাইদহ অফিস প্রধান আসিফ কাজল জেলার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে জেলার কালীগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত জেলার একমাত্র দৈনিক নবচিত্র পত্রিকার ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তাঁকে এ সম্মানে ভূষিত করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক আলাউদ্দীন আজাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস। অনুষ্ঠানে বক্তব্য দেন দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব শহিদুল ইসলাম, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাহফজুর রহমান, ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সভাপতি, এনটিভি ও যুগান্তরের স্টাফ করেসপনডেন্ট মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার হেলাল উদ্দীন সরদার, হাজি কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব লুৎফর রহমান, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সাংবাদিক জাকারিয়া হোসেন প্রমুখ। অনুষ্ঠানে পেশাদারিত্বে ধারাবাহিক অবদান রাখায় সিনিয়র সাংবাদিক আসিফ কাজলকে জেলার শ্রেষ্ঠ সাংবাদিক হিসেবে পুরস্কারে ভূষিত করা হয়। এ সময় পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস ক্রেস্ট হাতে তুলে দিয়ে সাংবাদিক আসিফ কাজলকে অভিনন্দন জানান। আসিফ কাজল শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হওয়ায় দৈনিক সময়ের সমীকরণ পরিবারসহ জেলার বিভিন্ন পেশাজীবী সংগঠন ও সরকারি কর্মকর্তারা তাঁকে মুঠোফোনে অভিনন্দন জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)