গাংনীতে ছদ্মবেশী চোর....

আপলোড তারিখঃ 2019-12-11 ইং
গাংনীতে ছদ্মবেশী চোর.... ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুর গাংনীর পৌর শহরের শিশিরপাড়ায় ভাড়া বাসাতে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে এক অটোচালককে ঘরের মধ্যে তালাবদ্ধ করে অটো নিয়ে পালিয়েছেন ছদ্মবেশী এক চোর। পরে অটোচালকের চিৎকারে বাড়ির মালিকেরা ঘরের তালা ভেঙে উদ্ধার করেন ওই অটোচালককে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সন্ধ্যায়। এ ঘটনায় ভাড়ায় চালিত অটোচালক হাবিবুর রহমান হবি বর্তমানে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। জানা গেছে, গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ঢেপা গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে হাবিবুর রহমান হবি (৫৫) সাম্প্রতিক সময়ে পারিবারিক অসচ্ছলতার কারণে জীবিকানির্বাহের জন্য পোড়াপাড়ার আক্তার হোসেন নামের এক ব্যক্তির নিকট থেকে দুই মাস আগে একটি অটো প্রতিদিন ৩ শ টাকা হিসেবে ভাড়া নেন। এদিকে, গত সোমবার গাংনীর শিশিরপাড়া মোড়ে সবজি ব্যবসায়ী পরিচয় দিয়ে ব্যবসায়ী রানার দুইতলা বড়ির নিচতলা ভাড়া নেন মেহেরপুরের ছদ্দবেশি এক ব্যক্তি। স্ত্রীকে নিয়ে এসে কাগজপত্র জমা দেবেন বলে জানান তিনি। গত সোমবার বাসা ভাড়া নিয়ে গতকাল মঙ্গলবারই তিনি অটো চুরি করে নিজ ঘরে চালক হবিকে বদ্ধ রেখে পালিয়ে যান। এ ঘটনায় এলাকায় বেশ আলোচনা-সমালোচনা শুরু হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, ‘তাৎক্ষণিক পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাটিয়েছি। ঘটনার সঙ্গে জড়িতকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। ভুক্তভোগী গাংনী হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাঁর অবস্থা এখন আশঙ্কামুক্ত বলে নিশ্চিত করেছেন চিকিৎসক।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)