চুয়াডাঙ্গায় এল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ২০ হাজার কম্বল

আপলোড তারিখঃ 2019-12-10 ইং
চুয়াডাঙ্গায় এল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ২০ হাজার কম্বল ছবির ক্যাপশন:
বিশেষ প্রতিবেদক: প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাধারণ বরাদ্দের ২০ হাজার ৭ শ কম্বল পৌঁছিয়েছে চুয়াডাঙ্গায়। গতকাল সোমবার বিকেলে বিআরটিসির আটটি ট্রাকযোগে এসব কম্বল নিয়ে আসা হয় ঢাকা থেকে। তবে জেলা প্রশাসকের ত্রাণ ভা-ারে পর্যাপ্ত জায়গা না থাকায় চার উপজেলায় ভাগ করে সেগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার ত্রাণ ভা-ারে পাঠানো হয়েছে। সেখান থেকে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় প্রদান করা হবে ৪৬০টি কম্বল। এ তথ্য নিশ্চিত করে জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর সিব্বির আহমেদ জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাধারণ বরাদ্দের ২৫ হাজার ৭০০টি কম্বল রয়েছে জেলা ও উপজেলা প্রশাসনের কাছে। শীতের তীব্রতা বাড়লে অসহায়, ছিন্নমূল, হতদরিদ্র ও শীতার্তদের মধ্যে এসব কম্বল বিতরণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)