নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে শহর ফাঁড়ির পুলিশ। গতকাল সোমবার বিকেল চারটার দিকে হাজরাহাটি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে সদর থানায় সোপর্দ করা হয়। গ্রেপ্তার হওয়া শহিদুল ইসলাম মুন্সি চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি গ্রামের আব্দুল মজিদ মুন্সির ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা শহর ফাঁড়ির পুলিশ জানতে পারে, একটি পারিবারিক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি হাজরাহাটি গ্রামে নিজ বাড়িতে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে শহর ফাঁড়ির পুলিশের উপপরিদর্শক (এসআই) ওহিদুল ইসলাম ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন। আজ তাঁকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানিয়েছে থানার পুলিশ।
