ফেনসিডিল, ইয়াবাসহ বিভিন্ন মালামাল উদ্ধার

আপলোড তারিখঃ 2019-12-10 ইং
ফেনসিডিল, ইয়াবাসহ বিভিন্ন মালামাল উদ্ধার ছবির ক্যাপশন:
দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালানবিরোধী অভিযান সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল, ইয়াবাসহ ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার পৃথক সময়ে পৃধক অভিযানে এসব চোরাচালান উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোজাম্মদ খালেকুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল সোমবার রাত চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির বিশেষ টহল কমান্ডার নায়েক মো. মনির হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জাহাজপোতা ব্রিজ নামক স্থান থেকে ৭২ বোতল ফেনসিডিল ও ৬৮০ পিস ইয়াবা উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ২ লাখ ৩২ হাজার ৮ শ টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিল ও ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। এদিকে, গতকাল সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির বিশেষ টহল কমান্ডার নায়েক মো. মনির হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত লোকনাথপুর পেট্রল পাম্পের সামনে থেকে ৩৫টি ভারতীয় শাল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৮৭ হাজার ৫ শ টাকা। উদ্ধার হওয়া শাল দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে। অপর দিকে, গতকাল সোমবার বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির বিশেষ টহল কমান্ডার নায়েক মো. মনির হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা পুরাতন বাজার থেকে ১৮টি ভারতীয় শাড়ী, ২টি প্যান্টপিস ও ৩২টি কসমেটিকস সামগ্রী উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১ লাখ ১৪ হাজার টাকা। উদ্ধার হওয়া মালামাল দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)