নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে চুয়াডাঙ্গার সুশিল সমাজের সঙ্গে মতবিনিময় সভা

আপলোড তারিখঃ 2019-12-10 ইং
নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে চুয়াডাঙ্গার সুশিল সমাজের সঙ্গে মতবিনিময় সভা ছবির ক্যাপশন:
বিশেষ প্রতিবেদক: ‘নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনে ব্যক্তির শাস্তি দেওয়া হলেও সমাজের কোনো পরিবর্তন হচ্ছে না। সমাজের প্রতিটি মানুষ নিজ নিজ জায়গা থেকে সহযোগিতা ও সহমর্মিতার মনোভাব নিয়ে কাজ করলে এ অবক্ষয় প্রতিরোধ করা সম্ভব। একই সঙ্গে সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন।’ গতকাল সোমবার বিকেলে চুয়াডাঙ্গার প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার হলরুমে ‘নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ এবং কিশোরদের অংশগ্রহণে’ সুশিল সমাজের সঙ্গে মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। বেসরকারি সামাজিক ও ঋণদানকারী সংস্থা ‘ব্র্যাক’ ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় এ সভার আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াশীমুল বারী। নারী ও শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধে সেবাপ্রদানকারী সংস্থা ও সুশিল সমাজের ভূমিকা এবং করণীয় নিয়ে আলোচনায় বক্তব্য দেন জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আব্দুল আওয়াল, জাতীয় মহিলা সংস্থা চুয়াডাঙ্গার চেয়ারম্যান নাবিলা রুকছানা ছন্দা, পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, সুলতান আরা রতœা, নাজরিন পারভীন মলি, শাহিনা আক্তার রুবী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহাজাদী আলম মিলি, আমরা মানুষের জন্য সংগঠনের জেলা সভাপতি শহিদুল হক বিশ্বাস, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন, সমন্বয়কারী সাইদুর রহমান, দৈনিক সময়ের সমীকরণ-এর বিশেষ প্রতিবেদক এস এম শাফায়েত প্রমুখ। এর আগে শুভেচ্ছা বক্তব্য দেন ব্র্যাকের প্রতিনিধি মোশাররফ হোসেন ও ব্র্যাকের বিভাগীয় ব্যবস্থাপক সেলিম মোল্লা। অনুষ্ঠানটি পরিচালনা করেন আলোর দিশারী মহিলা উন্নয়ন সংস্থার সমন্বয়কারী শহিদুল ইসলাম। এ ছাড়াও নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে অংশগ্রহণকারীদের অবহিত করানো হয়। পরে ছোট ছোট ৪টি ভিডিও চিত্রের মাধ্যমে নির্যাতনের বিভিন্ন দিক নিয়ে সচেতন করানো হয় এবং তথ্য চিত্রের ওপর অংশগ্রণকারীরা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)