চুয়াডাঙ্গায় দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মান্নান আটক

আপলোড তারিখঃ 2019-12-09 ইং
চুয়াডাঙ্গায় দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মান্নান আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর থানার পুলিশের মাদকবিরোধী অভিযানে দুই কেজি গাঁজাসহ আব্দুল মান্নান (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে নয়টার দিকে নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। আটক আব্দুল মান্নান চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের হানুরবাড়াদি গ্রামের কাশেম আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার সেকেন্ড অফিসার একরামুল হক ও উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান ফোর্স নিয়ে হানুরবাড়াদি গ্রামের মাদক ব্যবসায়ী আব্দুল মান্নানের বাড়িতে অভিযান চালান। এ সময় তাঁর বাড়ি তল্লাশি চালিয়ে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়, আটক করা হয় মাদক ব্যবসায়ী আব্দুল মান্নানকে। এ সময় তাঁর চার সহযোগী পালিয়ে যায়। এ ঘটনায় এসআই মুহিতুর রহমান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)