বিজ্ঞাপনদাতাদের বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান

আপলোড তারিখঃ 2019-12-09 ইং
বিজ্ঞাপনদাতাদের বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান ছবির ক্যাপশন:
মেহেরপুর তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সভায় নানা প্রস্তাব মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মেহেরপুর জেলা টাস্কফোর্স কমিটির সভাপতি ও জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় বিগত দিনের তামাক নিয়ন্ত্রণে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, তা বর্ণনা করেন জেলা প্রশাসক। সভাপতির মাধ্যমে এবং মেহেরপুর ও গাংনী পৌরসভার তত্ত্বাবধায়নে আগামী দিনে তামাক পণ্য বিপণন নিয়ন্ত্রণের লক্ষে তামাক পণ্য বিক্রয়কারীদের আলাদাভাবে ট্রেড লাইসেন্সের আওতায় নিয়ে আসার প্রস্তাব দেন বাংলাদেশ তামাকবিরোধী জোটের প্রতিনিধি তৌহিদ উদ দৌলা রেজা। এ ছাড়া তিনি বিজ্ঞাপন প্রদর্শন করা কোম্পানির বিরুদ্ধে জেলা প্রশাসনকে কঠোর অবস্থান নেওয়ার জন্যও অনুরোধ করেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. শামীম আরা নাজনীন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তৌফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম, ডাক্তার রমেশ চন্দ্র নাথ, সদর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম, আশ্রয় সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক এম এ হাসান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)