২০৩ বোতল ফেনসিডিলসহ রাঙ্গিয়ারপোতার হাবিবুর আটক

আপলোড তারিখঃ 2019-12-09 ইং
২০৩ বোতল ফেনসিডিলসহ রাঙ্গিয়ারপোতার হাবিবুর আটক ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: চুয়াডাঙ্গা সদরের আকন্দবাড়িয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০৩ বোতল ফেনসিডিলসহ হাবিবুর রহমান নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। গত শনিবার রাত আটটার দিকে তাঁকে আটক করা হয়। ঝিনাইদহ র‌্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ঝিনাইদহ সিপিসি-২ ও র‌্যাব-৬-এর একটি অভিযানিক দল কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ও স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি বজলুর রশীদের নেতৃত্বে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় আকন্দবাড়িয়া আবাসনের সামনে থেকে ২০৩ বোতল ফেনসিডিলসহ হাবিবুর রহমান (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেন তাঁরা। আটক হাবিবুর রহমান বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামের রাঙ্গিয়ারপোতা গ্রামের নতুন পাড়ার ইজাজুল হকের ছেলে। আটক ব্যক্তিকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)