দর্শনায় ওয়ার্ড আ.লীগের কর্মী সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2019-12-09 ইং
দর্শনায় ওয়ার্ড আ.লীগের কর্মী সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার রাত আটটার দিকে দক্ষিণ চাঁদপুর স্কুলমাঠ প্রাঙ্গণে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদিন নফরের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী মুনসুর বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরু শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী, সাধারণ সম্পাদক মাছুদুর রহমান ও ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেফাউর রহমান মণ্টু। এ ছাড়াও উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আশরাফুল আলম ঠান্ডু, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আক্তারুজ্জামান আক্তার, আওয়ামী লীগের নেতা দর্শনা রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি হবা জোয়ার্দ্দার, আবু সাইদ, কেরুজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সহসভাপতি মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সামসুল আলম লিপন, দর্শনা মোটর শ্রমিক ইউনিয়নের সহসভাপতি মিনারুল ইসলাম মিনা (ঝনাত খচাত), দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববি, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু, শরিফুল ইসলাম মেম্বার, মফিজুল ইসলাম মেম্বার, ঝণ্টু, প্রান্ত, রুস্তম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)