চুয়াডাঙ্গায় চিনিভর্তি ট্রাকে ফেনসিডিল, আটক ২

আপলোড তারিখঃ 2019-12-08 ইং
চুয়াডাঙ্গায় চিনিভর্তি ট্রাকে ফেনসিডিল, আটক ২ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী অভিযানে ১১০ বোতল ফেনসিডিলসহ দুজন আটক হয়েছেন। গতকাল শনিবার রাত নয়টার দিকে চুয়াডাঙ্গা সিঅ্যান্ডবিপাড়ার আলিম বিশ্বাসের ‘স’ মিলের সামনে রাস্তা ওপর থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন দর্শনা আনোয়ারপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে জুবায়ের হোসেন (৩১) ও দর্শনা শান্তিপাড়ার হামিদ ওরফে দারোয়ানের ছেলে ইন্তাজ (২২)। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চুয়াডাঙ্গা ডিবি অফিসের উপপরিদর্শক (এসআই) ইবনে খালিদ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে একটি চিনিভর্তি ট্রাক থেকে ১১০ বোতল ফেনসিডিলসহ জুবায়ের হোসেন ও ইন্তাজকে আটক করেন। এদিকে, ট্রাকটি থামানোর পর অবস্থা বেগতিক দেখে পালিয়ে যান দর্শনা শান্তিপাড়ার ট্রাকচালক পলাশ। ট্রাক নম্বর ঢাকা মেট্র-ট-১৬-৫৮৮১। এস আই ইবনে খালিদ জানান, মাদক নিয়ে একটি চিনিভর্তি ট্রাক দর্শনা থেকে কুষ্টিয়া জেলার খোকশার উদ্দেশে যাচ্ছে, গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে গতকাল রাত নয়টার দিকে সিঅ্যান্ডবি পাড়ার আলিম বিশ্বাসের ‘স’ মিলের সামনে থেকে ১১০ বোতল ফেনসিডিলসহ জুবায়ের হোসেন ও ইন্তাজকে আটক করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)