মেহেরপুর কোলার মোড়ে মোটরসাইকেল সংঘর্ষে আহত ৪

আপলোড তারিখঃ 2019-12-08 ইং
মেহেরপুর কোলার মোড়ে মোটরসাইকেল সংঘর্ষে আহত ৪ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার কোলার মোড় মহাজনপুর সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন যুবক মারাত্মক আহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের আজিজুল হকের ছেলে তানভীর আহমেদ, কোমরপুর গ্রামের ইমাদুলের ছেলে মারুফ, বাবুপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে প্রান্ত এবং মেহেরপুর শহরের নতুনপাড়ার আলী হোসেনের ছেলে রাকিব। জানা গেছে, মারুফ হোসেন মেহেরপুরে মোটরসাইকেলযোগে প্রাইভেট পড়তে আসছিলেন এবং তানভীর ও প্রান্ত একটি মোটরসাইকেলযোগে মেহেরপুর থেকে মহাজনপুর দিকে যাচ্ছিলেন। সদর উপজেলার কোলার মোড় নামক স্থানে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ ঘটে। এদিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে রাকিবসহ দুটি মোটরসাইকেল পাল্লা দেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাফিক ডিভাইডার পোলের সঙ্গে ধাক্কা দেয়। এতে রাকিব গুরুতর আহত হন। সবাইকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহত রাকিবের পায়ে ৬টি সেলাই দেওয়া হয়েছে, বাকি ৩ যুবককে উন্নত চিকিৎসার জন্য রের্ফাড করা হয়েছে। পৃথক পৃথক দুটি দৃর্ঘটনায় ৩ মোটরসাইকেলের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)