হিজলগাড়ীতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2019-12-08 ইং
হিজলগাড়ীতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হিজলগাড়ী: চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী ক্যাম্প পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ শ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়ছে। জানা গেছে, গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই প্রভাস চন্দ্র সাহা ও এএসআই আনিছুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে হিজলগাড়ী-ছোটশলুয়া সড়কে র্ফোস নিয়ে অবস্থান করেন। এ সময় ছোটশলুয়া গ্রামের দিক থেকে আসা একটি পাখিভ্যানে থাকা দুজনের দেহ তল্লাশি করে ২শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে তাঁদের আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন তিতুদহ ইউনিয়নের বড়শলুয়া গ্রামের ছাপড়া পাড়ার বাদল মোল্লার ছেলে ইসমাইল মোল্লা (২৬) ও একই পাড়ার শহিদুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (২৫)। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে চুয়াডাঙ্গা সদর থানায় সোর্পদ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)