দর্শনায় শোক সভা ও দোয়া মহাফিল অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2019-12-08 ইং
দর্শনায় শোক সভা ও দোয়া মহাফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
জীবননগর প্রেসক্লাবের প্রয়াত সভাপতি আনোয়ারুল কবিরের স্বরণে দর্শনা অফিস: জীবননগর প্রেসক্লাবের প্রয়াত সভাপতি আনোয়ারুল কবিরের স্মরণে দর্শনায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দর্শনা প্রেসক্লাবের আয়োজনে গতকাল শনিবার আসরের নামাজের পর প্রেসক্লাবে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দর্শনা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরুর সভাপতিত্বে শোক সভায় বক্তারা বলেন, ‘জীবননগর প্রেসক্লাবের প্রয়াত সভাপতি আনোয়ারুল কবির আমাদের সহযোদ্ধা ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে ব্যথিত ও শোকাহত।’ দর্শনা প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁরা শোকসন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। সভায় উপস্থিত ছিলেন দর্শনার সিনিয়র সাংবাদিক মাহফুজ উদ্দিন খান, দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আওয়াল হোসেন, সাবেক সভাপতি ইকরামুল হক পিপুল, সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, সাংবাদিক এস এম ওসমান, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সহসভাপতি কামরুজ্জামান যুদ্ধ, সাবেক সহসভাপতি মাহমুদ হাসান খান রনি, আহসান হাবিব মামুন, সাইফুল ইসলাম হুকুম প্রমুখ। সভা শেষে প্রয়াত সাংবাদিক আনোয়ারুল কবিরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা নেছার উদ্দিন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)