গোবিন্দপুর স্টার ক্লাবের টাইব্রেকারে জয়

আপলোড তারিখঃ 2019-12-08 ইং
গোবিন্দপুর স্টার ক্লাবের টাইব্রেকারে জয় ছবির ক্যাপশন:
দামুড়হুদায় মহান বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টের ২য় খেলা অনুষ্ঠিত প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় মহান বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টের ২য় খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল চারটার দিকে দামুড়হুদা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ টুর্নামেন্টের ২য় খেলা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী দুটি দল গোবিন্দহুদা ফুটবল একাডেমি বনাম গোবিন্দপুর স্টার ক্লাব খেলার নির্ধারিত সময়ের মধ্যে কোনো গোল করতে না পারাই খেলা টাইব্রেকারে গড়াই। টাইব্রেকারে গোবিন্দপুর স্টার ক্লাব ৪ গোল করে জয়ী হয় এবং গোবিন্দহুদা ফুটবল একাডেমি ৩ গোল করে পরাজিত হয়। এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম নুরুন্নবী, প্রেসক্লাব দামুড়হুদার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, প্রভাষক জাফর ইকবাল, উপজেলা ক্রীড়া সংস্থার অর্থ সম্পাদক আবুল হাসেম ও সাংবাদিক মিরাজুল ইসলাম মিরাজ। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন সৈয়দ মাসুদুর রহমান খোকন, সহকারী রেফারির দায়িত্বে ছিলেন ইউসুব আলী ও নুরু। ধারাভাষ্য দেন শিক্ষক মোস্তাফিজুর রহমান। খেলাটির সার্বিক তত্বাবধানে ছিলেন দামুড়হুদা ফুটবল একাদশের ম্যানেজার সহিদ আজম সদু। খেলাটির সার্বিক সহযোগিতায় ছিলেন মশিউর রহমান, শুভ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)