কুষ্টিয়া দৌলতপুরের আলোচিত হত্যা মামলার আসামি চুয়াডাঙ্গায় আটক

আপলোড তারিখঃ 2019-12-07 ইং
কুষ্টিয়া দৌলতপুরের আলোচিত হত্যা মামলার আসামি চুয়াডাঙ্গায় আটক ছবির ক্যাপশন:
বিশেষ প্রতিবেদক: কুষ্টিয়া দৌলতপুরের আলোচিত হত্যা মামলার আাসামি বিপ্লব আহমেদ ওরফে গ্রেনেডকে আটক করেছে চুয়াডাঙ্গা জেলা বিশেষ শাখা (ডিএসবি) সদস্যরা। গতকাল শুক্রবার সন্ধ্যায় তাঁকে আটক করা হয়। এ প্রসঙ্গে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে আমাদেরকে একটি ছবি ও নাম পাঠানো হয়। সেই তথ্যের ভিত্তিতে ডিএসবি সদস্যরা চারদিকে খোঁজ করতে থাকেন। এরই একপর্যায়ে চুয়াডাঙ্গা হয়ে মেহেরপুর পালানোর সময় তাঁকে আটক করা হয়। পরবর্তীতে তাঁকে দৌলতপুর থানার পুলিশের হাতে হস্তান্তর করা হয়।’ মামলার বিষয়ে জানতে দৌলতপুর থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা নিশ্চিত তথ্য দিতে পারেনি। তাই আসামি বিপ্লব আহমেদ ওরফে গ্রেনেডের ব্যাপারে আর বিস্তারিত জানা সম্ভব হয়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)