মেহেরপুরে হেরোইনসহ দুই যুবক আটক

আপলোড তারিখঃ 2019-12-07 ইং
মেহেরপুরে হেরোইনসহ দুই যুবক আটক ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে স্বাধীন ও রবিন নামের দুজন হিরোইনসহ আটক হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ওই দুই যুবককে আটক করা হয়। আটক স্বাধীন মেহেরপুর শহরের ফৌজদারি পাড়ার সিহাবের ছেলে এবং রবিন একই এলাকার কাবুল আলীর ছেলে। এর আগে ডিবি পুলিশের একটি দল মেহেরপুর সরকারি বালক উচ্চবিদ্যালয়ের পেছন থেকে তাঁদের আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে ১৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)