ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদায় ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সহিদুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন। এ ছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মহিউদ্দীন, দামুড়হুদা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন,, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নূরুন্নবী, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের প্রিন্সিপাল কামাল উদ্দীন, দর্শনা সরকারি কলেজের প্রভাষক আব্দুল গফুর, সহকারী প্রোগ্রামার আরিফুল ইসলাম, আব্দুল কাদির, দামুড়হুদা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন দামুড়হুদা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নাজমুল সাহাদত। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষা কর্মকর্তা সেলিম রেজা।
