বাল্যবিবাহ আয়োজন, মেয়ের বাবাকে অর্থদন্ড !

আপলোড তারিখঃ 2019-12-06 ইং
বাল্যবিবাহ আয়োজন, মেয়ের বাবাকে অর্থদন্ড ! ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কোটচাঁদপুর (ঝিনাইদহ): ঝিনাইদহের কোটচাঁদপুরে অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়েকে বাল্যবিবাহের আয়োজনের দায়ে মেয়ের বাবা বুদো দাশকে (৪৫) ৪০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার রাত আটটার দিকে উপজেলার ঘাঘা তালশার গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা এ আদেশ প্রদান করেন। জানা যায়, উপজেলার ঘাঘা তালশার গ্রামের নেপাল দাশের ছেলে বুদো দাশ তাঁর অষ্টম শ্রেণির পড়ুয়া মেয়ের বিয়ের আয়োজন করছেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানা ঘটনাস্থলে পৌঁছালে বর পক্ষ পালিয়ে যায়। পরে অভিযুক্ত মেয়ের বাবা বুদো দাশকে ৪০ হাজার টাকা অর্থদ-, অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদ-ের আদেশ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানাসহ তালশার পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ সঙ্গীয় ফোর্স।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)