প্রতিবন্ধীদের দক্ষ ও যোগ্য জনশক্তি হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয়

আপলোড তারিখঃ 2019-12-06 ইং
প্রতিবন্ধীদের দক্ষ ও যোগ্য জনশক্তি হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ সারা দেশে ২৮তম আন্তর্জাতিক ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ সারা দেশে ২৮তম আন্তর্জাতিক ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ‘অভিগম্য আগামীর পথে’। দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার পৃথকভাবে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা: বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গায় ২৮তম আন্তর্জাতিক ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ‘অভিগম্য আগামীর পথে’। দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিসি সাহিত্য মঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সন্তোষ কুমার নাথের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। প্রধান অতিথির বক্তব্যে প্রতিবন্ধীদের দক্ষ ও যোগ্য জনশক্তি হিসেবে গড়ে তুলে সমাজ গড়ার ক্ষেত্রে যুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন জেলা প্রশাসক। বিশেষ অতিথির বক্তব্য দেন জেষ্ঠ্য সহকারী পুলিশ সুপার আবু রাসেল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান ও চিকিৎসা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান। আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করেন অতিথিরা। পরে একই মঞ্চে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় আয়োজন। আলমডাঙ্গা: `` আলমডাঙ্গায় ২৮তম আন্তর্জাতিক ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফাজ উদ্দিন। মনিরুজ্জামানের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, পৌরসভার প্যানেল মেয়র সদরদ্দিন ভোলা, যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুজ্জামান, উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ ও প্রকল্প কর্মকর্তা এনামুল হক। এ ছাড়াও উপস্থিত ছিলেন নাজমুল হাসান, হাফিজুর রহমান,খোদাবক্স, জামাল উদ্দিন, কামাল হোসেন, শহিদুল ইসলাম, রুমা খাতুন, শহিদুল ইসলাম প্রমুখ। সভায় প্রধান অতিথি প্রতিবন্ধীদের সুবর্ণ নাগরিক কার্ড ও ৬ জন প্রতিবন্ধীকে ১ লাখ ২০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়। দামুড়হুদা: দামুড়হুদায় ২৮তম আন্তর্জাতিক ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দামুড়হুদা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী বিদ্যালয় ও স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান সহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা জিন্নাত আলী, সাবেক ইউপি সদস্য আবুল হাসেম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ছানোয়ার হোসেন। কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় ২৮তম আন্তর্জাতিক ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে। বাংলাদেশ খুলনা অঞ্চলের আয়োজনে এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালি শেষে ইউনিয়ন পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কারিতাসের এনিমেটর বাপ্পা ম-ল, ডেভেলপমেন্ট কমিটির সভাপতি সুদিন সরকার, সহসভাপতি আলাউদ্দীন, কার্পাসডাঙ্গা ইউপি সচিব মহিউদ্দীন, কিতাব আলীসহ পরিষদের মেম্বার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। এদিকে, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বৈশাখী বিশেষ শিক্ষা প্রতিবন্ধী বিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক পিয়ার আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াসমিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হাই, রতন, ইউনুস, ডা. রাকিবুল, সাংবাদিক মোস্তাফিজ কচি, সাংবাদিক শরীফ রতন, সাংবাদিক মেহেদী হাসান মিলন, সুলতান জসিম, তারিক কাজী ও বিদ্যালয়টির প্রধান শিক্ষক মিলন। জীবননগর: জীবননগরে ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের আয়োজনে এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা ও মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী। এদিকে, একই দিনে উপজেলার সীমান্ত ইউনিয়নে ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। সীমান্ত ইউপি সদস্য আসাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মিঠুন মাহমুদ, আওয়ামী লীগের নেতা আলী আহম্মদ, সমৃদ্ধি কর্মসূচির সমন্বকারী আশরাফুজ্জামান, সাবেক ইউপি সদস্য রবিউল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের মধ্যে অতিথিরা হুইলচেয়ার বিতারণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন আসাদুজ্জামান লিটন। মেহেরপুর: `` মেহেরপুরে ২৮তম আন্তর্জাতিক ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসক মো. আতাউল গনির নেতৃত্বে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু করে বাদ্যের তালে তালে প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বির সভাপতিত্বে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক মো. আতাউল গনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, শহর সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন, শহীদ সাদিক হোসেন প্রমুখ। মুজিবনগর: মুজিবনগরে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ২৮তম আন্তর্জাতিক ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রবের নেতৃত্বে র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ। উপজেলার সব দপ্তরের কর্মকর্তা ও এনজিও কর্মীরা র‌্যালিতে অংশ নেন। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান খান ও মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন। উপজেলা তথ্যসেবা কর্মকর্তা তানিয়া খন্দকারের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রব। আলোচনা সভা শেষে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে প্রতিবন্ধী ভাতার বই, প্রতিবন্ধীদের সূবর্ণ নাগরিক পরিচয়পত্র বিতরণ এবং সু-শান্তা স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজনে ৩০ জন প্রতিবন্ধীর মধ্যে ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। গাংনী: মেহেরপুরের গাংনীতে ২৮তম আর্ন্তজাতিক ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদের মিলনায়তনে এক আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান শেষে শীতবস্ত্র বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিনসহ প্রতিবন্ধী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ঝিনাইদহ: ‘অভিগম্য আগামীর পথে’ এ স্লোগানে ঝিনাইদহে ২৮তম আন্তর্জাতিক ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে কালেক্টরেট চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল লতিফ শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম ও জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক। পরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)