ডিসির স্ত্রীর পরিচয়ে প্রতারক চক্রের ফোন...

আপলোড তারিখঃ 2019-12-06 ইং
ডিসির স্ত্রীর পরিচয়ে প্রতারক চক্রের ফোন... ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে ডিসির স্ত্রী পরিচয়ে ফোন দিয়ে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে এক প্রতারক চক্র। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে সদর থানায় লিখিত অভিযোগ করেন নির্বাহী প্রকৌশলী শওকত আহম্মেদ মজুমদার। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার পর এ ঘটনা ঘটে। জানা যায়, সদ্য যোগদান করা চুয়াডাঙ্গা সড়ক জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শওকত আহম্মেদ মজুমদারের মুঠোফোনে চুয়াডাঙ্গা ডিসি নজরুল ইসলামের স্ত্রী পরিচয়ে এক মহিলা ফোন দেন। এ সময় ফোনে ওই চুয়াডাঙ্গা মহিলা সড়ক ও জনপথ অফিসের অ্যাকাউন্ট অফিসারের ফোন নাম্বার নেন। পরে ওই প্রতারক মহিলা অ্যাকাউন্ট অফিসার উজ্জ্বল কুমার বসুকে ফোন দিয়ে চুয়াডাঙ্গা সড়ক জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শওকত আহম্মেদ মজুমদারের স্ত্রী পরিচয়ে বিকাশের মাধ্যমে টাকা দাবি করেন। টাকা চাওয়ার বিষয়ে অ্যাকাউন্ট অফিসারের সন্দেহ হলে তিনি ঘটনাটি নির্বাহী প্রকৌশলী শওকত আহম্মেদ মজুমদারকে জানান। প্রতারক চক্রের প্রতারণার কৌশলটি বুঝতে পেরে নির্বাহী প্রকৌশলী শওকত আহম্মেদ মজুমদার গতকাল রাতেই জেলা প্রশাসককে বিষয়টি অবগত করেন। পরে জেলা প্রশাসকের পরামর্শে তিনি চুয়াডাঙ্গা সদর থানায় উপস্থিত হয়ে একটি লিখিত অভিযোগ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)