ভারতীয় গরু, ফেনসিডিলসহ বিভিন্ন মালামাল উদ্ধার

আপলোড তারিখঃ 2019-12-06 ইং
ভারতীয় গরু, ফেনসিডিলসহ বিভিন্ন মালামাল উদ্ধার ছবির ক্যাপশন:
দামুড়হুদার পৃথক স্থানে বিজিবির চোরাচালানবিরোধী অভিযান সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদা উপজেলার পৃথক স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় গরু, ফেনসিডিলসহ বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার ও গত বুধবার পৃথক অভিযানে এসব চোরাচালান উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত বারাদি বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. নজরুল ইসলাম ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত নাস্তিপুর সীমান্তের মেইন পিলার ৭৯-এর নিকট হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর মাঠ থেকে ৭টি ভারতীয় গরু উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৫ লাখ ৬০ হাজার টাকা। উদ্ধার হওয়া গরু দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে। এদিকে, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির মুন্সিপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মো. মতিউর রহমান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত মুন্সিপুর সীমান্তে মুন্সিপুর মাঠ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। অপর দিকে, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. জাহাঙ্গীর আলম ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত শ্যামপুর মাঠ থেকে ১০টি ভারতীয় ওয়ানপিস, ৮টি ওড়না, ১৫ পিস গজ কাপড় এবং ৪০টি বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৩৮ হাজার ৪৮০ টাকা। উদ্ধার হওয়া মালামাল দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে। অন্যদিকে, গত বুধবার সন্ধ্যা সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. রায়হান কবির ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ফুলবাড়ী গ্রামের ফুলবাড়ী মাঠ থেকে ১৮০ কেজি বাংলাদেশি শীশা (ভাঙারি ম্যাডেল) উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ২ লাখ ৭০ হাজার টাকা। উদ্ধার হওয়া শীশা দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)