গাংনীতে ট্রাভেল ব্যাগে ৮ কেজি গাঁজা, আটক ২

আপলোড তারিখঃ 2019-12-06 ইং
গাংনীতে ট্রাভেল ব্যাগে ৮ কেজি গাঁজা, আটক ২ ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুর গাংনী উপজেলার সাহেবনগর গ্রাম থেকে ৮ কেজি গাঁজাসহ দুজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন শরিয়তপুরের পালং উপজেলার বিনোদপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ফকরুল ইসলাম (২৫) ও মাদারীপুর জেলার সদর উপজেলার আমিরাবাদ গ্রামের মৃত মোদাচ্ছের হোসেনের ছেলে শাহিন হোসেন (৩৮)। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার সাহেবনগর গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুজনকে আটক করে। আটকের পর দুই মাদক কারবারির কাছে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত দুজনকে মাদক মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)