চুয়াডাঙ্গায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্মেলন প্রস্তুত কমিটি গঠন

আপলোড তারিখঃ 2019-12-06 ইং
চুয়াডাঙ্গায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্মেলন প্রস্তুত কমিটি গঠন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার জেলা সম্মেলন প্রস্তুত কমিটি গঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় চুয়াডাঙ্গার শ্রী শ্রী সত্যনারায়ণ মন্দির প্রাঙ্গণে এ কমিটি গঠন করা হয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা. মার্টিন হিরোক চৌধুরীর সভাপতিত্বে সম্মেলন প্রস্তুত কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে বাবু কিশোর কুমার আগরওয়ালাকে আহ্বায়ক, বাবুলাল দোবেকে যুগ্ম-আহ্বায়ক ও কিংকর কুমার দে কে সদস্যসচিব মনোনীত করা হয়। আহ্বায়ক, যুগ্ম-আহ্বায়ক ও সদস্যসচিব মিলে এ সম্মেলন প্রস্তুত কমিটিতে নতুন সদস্য অর্ন্তভুক্ত করবেন বলেও সিদ্ধান্ত গৃহীত হয়। তবে পদাধিকার বলে সব উপজেলা ও পৌর কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ এই সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য হিসেবে অর্ন্তভুক্ত হবেন। সম্মেলন প্রস্তুত কমিটির কাজ হবে, জেলার সব মেয়াদোত্তীর্ণ কমিটিকে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা। সভায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সহসভাপতি বাবু কিশোর কুমার আগরওয়ালা, সাধারণ সম্পাদক বাবু জয়ন্ত কুমার সিংহ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক কিশোর কুমার কুন্ডু, সহ সাংগঠনিক সম্পাদক বাবুলাল দোবে, কোষাধ্যক্ষ বাবু অমর দ্বীপ আগরওয়ালা, বাবু বিধু রঞ্জন চাকী, জগেন বাবু, ডা. অমল কুমার বিশ্বাস, প্রশান্ত কুমার অধিকারী, পলাশ কুমার সাহা, শংকর কুমার দে, মনিন্দ্র নাথ দত্ত, বিশ্বজিৎ সাধু খাঁ, সাংবাদিক নারায়ণ ভৌমিক, হেমন্ত কুমার সিংহ রায়, বিজয় হালদার, জীবন সেন, বাবু আনন্দ ঘোষ, বাসু বাবু, অজয় কুমার লোদ, সনজিৎ অধিকারী, সনজয় হালদার, সংকর ঘোষ, লিপন বিশ্বাস, পলাশ আচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)